ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন সীমান্ত ৪৮ নম্বর পিলারের ওপারে আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১২ মে) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (২৬) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতিরছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।


এলাকাবাসীর বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধি জানান, আবুল কালাম সকালে প্রতিদিনের ন্যায় বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করে।এতে সে দেশের বিদ্রোহী আরাকান আর্মির এক সদস্যের সাথে অজানা কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে দেয়। এতে তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে।


নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাম হাতির ছড়ার একজনকে মিয়ানমার সীমান্তের ওপারে তার ইউনিয়নের একজন বাসিন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑